কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মহিলাদের জন্য বিনামূল্যে KSRTC বাসযাত্রা, আশাকর্মীদের ভাতা বৃদ্ধি ও প্রবীণ কল্যাণ দফতর গঠনের ঘোষণা।

উদয় বাংলা ডেস্ক : কেরলে নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একাধিক জনমুখী সিদ্ধান্ত ঘোষণা করল মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের নেতৃত্বাধীন ইউডিএফ সরকার। সোমবার শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অনুষ্ঠিত বৈঠকে মহিলাদের জন্য কেএসআরটিসি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের কল্যাণে আলাদা দফতর গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, দীর্ঘদিন ধরে সচিবালয়ের সামনে আন্দোলনরত আশাকর্মীদের দাবির প্রেক্ষিতে তাঁদের মাসিক ভাতায় ৩ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, স্কুলের রান্নার কর্মী, প্রি-প্রাইমারি শিক্ষিকা এবং আয়ার ভাতাও মাসে এক হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
মুখ্যমন্ত্রী সতীশন বলেন, একটি সমাজ কতটা সভ্য, তা নির্ভর করে তারা প্রবীণ নাগরিকদের কীভাবে দেখভাল করছে তার উপর। তাঁর কথায়, প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করে কেরলকে একটি আদর্শ সভ্য সমাজে পরিণত করতে হবে।
মন্ত্রিসভার বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৩ সালের নব কেরল যাত্রার সময় যুব কংগ্রেস নেতাদের উপর হামলার অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হবে।
এদিন মন্ত্রিসভা প্রবীণ বিধায়ক জি সুধাকরণকে প্রোটেম স্পিকার করার সুপারিশও করেছে। রাজ্যপালের কাছে বিধানসভার অধিবেশন ডাকার আবেদন জানানো হয়েছে। সরকারি সূচি অনুযায়ী, ২১ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ এবং ২২ মে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার তিরুবনন্তপুরমে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকরের হাত থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভি ডি সতীশন। তাঁর সঙ্গে ২০ সদস্যের মন্ত্রিসভাও শপথ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কে সি বেণুগোপালসহ দলের একাধিক শীর্ষ নেতা।
শপথের পর এক্স হ্যান্ডেলে শুভেচ্ছাবার্তায় রাহুল গান্ধী বলেন, কেরলের মানুষ এই সরকার গঠনের জন্য লড়াই করেছেন এবং তাঁদের কণ্ঠস্বরই নতুন সরকারকে পথ দেখাবে। তিনি সতীশন ও তাঁর মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সরকার কেরলের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবে।

একটি মন্তব্য পোস্ট করুন