মুর্শিদাবাদে প্রচার শুরুতেই ‘সেটিং’ অভিযোগ ওয়াইসির, নিশানায় মমতা-মোদি

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার শুরু করে আসাদউদ্দিন ওয়াইসি মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘সেটিং’-এর অভিযোগ তুললেন। নওদায় হুমায়ুন কবীরের সমর্থনে সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ।

মুর্শিদাবাদে প্রচার শুরুতেই ‘সেটিং’ অভিযোগ ওয়াইসির, নিশানায় মমতা-মোদি

নওদা : মুর্শিদাবাদ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘সেটিং’-এর অভিযোগ তুললেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। 

বুধবার নওদা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে এসে তিনি এই অভিযোগ করেন। 

ডুবতলার জনসভায় ওয়াইসির দাবি, দিল্লি ও বাংলায় তৃণমূল ও বিজেপি পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, ২০০৫ সালে সংসদে অনুপ্রবেশকারী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করেছিলেন, ২০১৪ সালে একই ভাষায় মুসলিমদের নিশানা করেছিলেন নরেন্দ্র মোদি—এটাই প্রমাণ করে দু’পক্ষের মধ্যে সমঝোতা রয়েছে।

ওয়াইসি প্রশ্ন তোলেন, ২০১৬ সালে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা যেখানে ছিল মাত্র তিন, ২০২১ সালে তা কীভাবে বেড়ে ৭৭ হল, তার জবাব তৃণমূলকে দিতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে দরিদ্র মুসলিম ও দলিতদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার এবং হুমায়ুন কবীরকে দলীয় নেতৃত্বে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণেই এআিএমআইএম ও হুমায়ুন কবীরের দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র জোট গড়ে তাঁকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় উপস্থিত হুমায়ুন কবীরও তৃণমূলকে কটাক্ষ করে বলেন, নওদায় সাম্প্রতিক সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের নামে ভোট চেয়েছেন, যা দলের অভ্যন্তরীণ অসন্তোষ ঢাকতে করা হয়েছে।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এই আসনে তিনি ৭০ হাজার ভোটে জিতবেন। পাশাপাশি ওয়াইসি জানান, তাঁদের জোট ক্ষমতায় এলে পেঁয়াজ চাষিদের জন্য কোল্ড স্টোরেজ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।

আরও পড়ুন...

Post a Comment

নবীনতর পূর্বতন