অক্ষয় তৃতীয়ার আগে সুখবর। এক বছরে দিঘার জগন্নাথ মন্দিরে ১.৩৩ কোটিরও বেশি ভক্তের আগমন, যা মন্দির কর্তৃপক্ষের কাছে এক বিরাট সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
উদয় বাংলা : অক্ষয় তৃতীয়ার আগে প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল দিঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনের পর মাত্র এক বছরের মধ্যেই এই মন্দিরে প্রায় ১.৩৩ কোটিরও বেশি ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটেছে, যা মন্দির কর্তৃপক্ষের কাছে এক বিরাট সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মন্দিরটির উদ্বোধন হয়, আর অল্প সময়ের মধ্যেই এটি দেশ-বিদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তর থেকেও বহু ভক্ত দিঘার এই মন্দিরে ভিড় জমিয়েছেন। বিশেষ করে ইসকন সম্প্রদায়ের অনুগামীদের উপস্থিতি উল্লেখযোগ্য। এই বিপুল দর্শনার্থীর সমাগম শুধু ধর্মীয় আবেগেরই প্রতিফলন নয়, বরং দিঘাকে তীর্থ-পর্যটনের মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করেছে।

স্থানীয় হোটেল, পরিবহন ব্যবস্থা, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসায় উল্লেখযোগ্য অর্থনৈতিক গতি এসেছে, যা এই মন্দিরকে অঞ্চলের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করেছে।
কলকাতা ইসকনের সহ-সভাপতি তথা মন্দিরের ট্রাস্টি রাধারমণ দাস জানান, এই বিপুল সংখ্যক ভক্তের আগমন ভগবান জগন্নাথের প্রতি মানুষের গভীর আস্থা ও ভক্তিরই প্রতিফলন। তাঁর মতে, এই মন্দির এমন এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে ভক্তি সব সীমা অতিক্রম করে মানুষকে একত্রিত করছে, পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় নতুন সম্ভাবনার দরজাও খুলে দিচ্ছে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকে মন্দির চত্বরে শুরু হয়েছে মহা ব্রহ্মোৎসব। দেশ-বিদেশের অসংখ্য ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে গৌর-নিতাইয়ের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা উৎসবকে আরও আধ্যাত্মিক তাৎপর্য দিয়েছে।

ইতিমধ্যেই আদিবাস ও দর্পণ অভিষেক সম্পন্ন হয়েছে। সোমবার সকালে শ্রী বিষ্ণু নরসিংহ যজ্ঞ, অভিষেক, ছাপ্পান ভোগ নিবেদন ও রাজভোগ আরতির আয়োজন রয়েছে। সন্ধ্যায় পালকি উৎসব, নৌকা-বিহার, পুষ্পবৃষ্টি সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান এই মহোৎসবকে আরও বর্ণাঢ্য করে তুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন