অক্ষয় তৃতীয়ার দিন সুখবর দিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, সোশাল মিডিয়ায় ঘোষণা করলেন তারকা দম্পতি।
উদয় বাংলা : অক্ষয় তৃতীয়ার শুভদিনেই ভক্তদের জন্য বড় সুখবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। দীর্ঘদিনের সম্পর্ক ও দাম্পত্য নিয়ে নানা জল্পনার মধ্যেই রবিবার সকালে সোশাল মিডিয়ায় দ্বিতীয়বার সন্তানের আগমনের ঘোষণা করেন তাঁরা। ফলে সমস্ত বিচ্ছেদের গুঞ্জনকে কার্যত উড়িয়ে দিয়ে আবারও নিজেদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ দিলেন এই ‘পাওয়ার কাপল’।
জানা গিয়েছে, দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন দীপিকা। অভিনব উপায়ে এই সুখবর ভাগ করে নেন দু’জনে। একটি ছবিতে তাঁদের কন্যা দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিটের মাধ্যমে নতুন সদস্যের আগমনের ইঙ্গিত দেওয়া হয়। পোস্টটি সামনে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সোশাল মিডিয়া, অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় রণবীর-দীপিকার কন্যা দুয়া পাডুকোনের। মেয়ের বয়স এখনও দেড় বছরও পূর্ণ হয়নি, তার মধ্যেই ফের নতুন অতিথির আগমনের অপেক্ষায় পরিবার। শনিবার রাত থেকেই দীপিকার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, রবিবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন এই তারকা দম্পতি।
অন্যদিকে, প্রথমবার মাতৃত্বের পর কাজেও ধীরে ধীরে ফিরেছেন দীপিকা। তাঁর আসন্ন ছবি ‘রাকা’ নিয়েও ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, যা আগামী বছরের শেষ বা ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি রণবীর সিংয়ের সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধুর ২’-এর বক্স অফিস সাফল্যও তাঁদের জীবনে খুশির মাত্রা আরও বাড়িয়েছে। সব মিলিয়ে ব্যক্তিগত ও পেশাগত—দুই ক্ষেত্রেই এই মুহূর্তে রণবীর-দীপিকার জীবনে আনন্দের আবহ স্পষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন