এইচডিএফসি লাইফের Ready for Life Index 2025 অনুযায়ী পূর্ব ভারত আর্থিক বাস্তবতা, জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্য সচেতনতায় দেশের তুলনায় এগিয়ে।
কলকাতা : HDFC Life তাদের Ready for Life Index (RLI) 2025-এর পূর্ব ভারত সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পূর্ব ভারতে আর্থিক প্রস্তুতি ও বাস্তববাদী মনোভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। Ipsos India-এর সহযোগিতায় পরিচালিত এই সমীক্ষায় ২৫ থেকে ৫৫ বছর বয়সী কর্মরত নারী-পুরুষদের মধ্যে ১,৮৩৬টি সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আর্থিক পরিকল্পনা, জরুরি প্রস্তুতি, স্বাস্থ্য ও সুস্থতা এবং অবসর পরিকল্পনা—এই চারটি সূচকে মূল্যায়ন করা হয়েছে।
সমীক্ষা বলছে, সারা দেশে যেখানে আর্থিক প্রস্তুতি নিয়ে ধারণা ও বাস্তবতার মধ্যে ২৬ পয়েন্টের ফারাক রয়েছে, সেখানে পূর্ব ভারতে এই ব্যবধান মাত্র ২০ পয়েন্ট। যা নির্দেশ করে, এই অঞ্চলের মানুষ নিজেদের আর্থিক অবস্থার মূল্যায়নে তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী এবং শৃঙ্খলাবদ্ধ।
জরুরি পরিস্থিতির প্রস্তুতি এবং স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও পূর্ব ভারত এগিয়ে। এই অঞ্চলের ৫৩ শতাংশ মানুষের কাছে এমন সঞ্চয় রয়েছে যা অন্তত চার মাস পর্যন্ত জীবনযাত্রা বজায় রাখতে সক্ষম, যেখানে জাতীয় গড় ৪১ শতাংশ। পাশাপাশি, দেশের অর্ধেক মানুষ যেখানে ৪৮ ঘণ্টার মধ্যে জরুরি তহবিল পেতে পারেন বলে দাবি করেন, সেখানে পূর্ব ভারতে প্রায় তিন-চতুর্থাংশ মানুষ এই সুবিধা পান। তুলনামূলকভাবে কম জীবনযাত্রার খরচ, তরল বিনিয়োগের প্রতি ঝোঁক এবং সুশৃঙ্খল আর্থিক অভ্যাস এই সক্ষমতার পিছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও পূর্ব ভারত এগিয়ে রয়েছে। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের হার বেশি হওয়ায় এই সূচকে শীর্ষে রয়েছে অঞ্চলটি।
সঞ্চয়ের ক্ষেত্রে দেশের মতোই সন্তানের শিক্ষাই প্রধান অগ্রাধিকার হলেও, পূর্ব ভারতের মানুষ জরুরি পরিস্থিতির প্রস্তুতি এবং বৃদ্ধ বাবা-মায়ের সহায়তায় তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেন। যা তাদের আর্থিক দায়িত্ববোধের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
সমীক্ষা অনুযায়ী, পূর্ব ভারতে টার্ম ইনস্যুরেন্সের মালিকানা ২৪ শতাংশ, যা জাতীয় গড়ের সমান। তবে এই অঞ্চলে বীমা কেনার ক্ষেত্রে মানসিক নিরাপত্তা একটি বড় প্রেরণা হিসেবে কাজ করে। একই সঙ্গে, সচেতনতার অভাব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পলিসি শেষ হলে প্রিমিয়াম নষ্ট হওয়ার আশঙ্কা এখনও বড় বাধা হয়ে রয়েছে।
অবসর পরিকল্পনার ক্ষেত্রেও পূর্ব ভারত এগিয়ে। এখানে ৬৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই অবসরকালীন সঞ্চয় শুরু করেছেন, যেখানে জাতীয় গড় ৫৫ শতাংশ। তবে ভবিষ্যতের প্রয়োজনীয় তহবিল নিয়ে ধারণা এখনও তুলনামূলকভাবে কম, যা মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে উদ্বেগের বিষয়।
এইচডিএফসি লাইফ-এর এক শীর্ষ কর্তা জানান, পূর্ব ভারতের মানুষ আর্থিক প্রস্তুতির ক্ষেত্রে বেশি বাস্তবসম্মত এবং সচেতন হলেও, অবসরকালীন পরিকল্পনা এবং সুরক্ষা সংক্রান্ত পণ্যের বিষয়ে আরও সচেতনতা প্রয়োজন। দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ধারাবাহিক আর্থিক শিক্ষার ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তাও এই রিপোর্টে তুলে ধরা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন