গুলি চলার শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলি চলার শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, সীমার বুকে একটি, হাতে দু’টি এবং কোমরে আরও একটি গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে সংসারিক অশান্তির সূত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই স্বামী রজু খানের সঙ্গে সীমার সম্পর্ক ভাল যাচ্ছিল না। আত্মীয়া মনিরা খাতুন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদের কথাও ঘুরছিল। তদন্তকারীদের অনুমান, সেই সম্পর্কের টানাপড়েন থেকেই হামলার পরিকল্পনা হতে পারে। ইতিমধ্যেই রজুকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার নেপথ্য ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন