সেনা, নৌ ও বিমান বাহিনীর অসাধারণ সমন্বয়ে অপারেশন সিঁদুর পাকিস্তানকে দ্রুত আত্মসমর্পণে বাধ্য করেছিল, বলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: দীপাবলির প্রাক্কালে গোয়ার আইএনএস বিক্রান্তে নৌসেনা জওয়ানদের সঙ্গে উৎসব পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতেই তিনি পৌঁছন আইএনএস বিক্রান্তে, যেখানে নাবিকদের সঙ্গে নৈশভোজ করেন ও মিষ্টি বিতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর দ্বাদশ দীপাবলি উদযাপন সেনা সদস্যদের সঙ্গে।
সোমবার সকালে ৪০ মিনিটের বক্তৃতায় মোদি বলেন, “অপারেশন সিঁদুর পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ভারতের প্রতীক, ‘মেড ইন ইন্ডিয়া’র গর্ব।” তিনি দাবি করেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর অসাধারণ সমন্বয়ে অপারেশন সিঁদুর পাকিস্তানকে দ্রুত আত্মসমর্পণে বাধ্য করেছিল। মোদি বলেন, “আমাদের নৌসেনার সাহস, বিমান বাহিনীর দক্ষতা ও স্থলবাহিনীর পরাক্রম ভারতীয় তেজের প্রতীক।”
নৌবাহিনীর সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়ে মোদি বলেন, “গতকাল থেকে আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের তপস্যা ও নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করেছে। আপনারা দেশের নিরাপত্তার জন্য যে ত্যাগ করেন, তা সত্যিই অনন্য।” তিনি নৌবাহিনীর বিদেশে উদ্ধার অভিযানগুলির প্রশংসা করেন এবং বলেন, ভারতের মাটিতে এখন ১০০টি জেলা নকশালমুক্ত হয়ে দীপাবলি উদযাপন করছে—যা দেশের সন্ত্রাসমুক্তির প্রতীক। দীপাবলির আলোয় তাই এ বছর তাঁর বার্তা, “দেশের প্রতিটি সৈনিকই জাতির গৌরব।”

একটি মন্তব্য পোস্ট করুন