চাহিদা বৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক, আশ্বাস BPCL-এর

দেশের বিভিন্ন প্রান্তে জ্বালানি চাহিদা বাড়লেও পেট্রল, ডিজেল ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে আশ্বাস দিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)।

চাহিদা বৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক, আশ্বাস BPCL-এর


উদয় বাংলা : Bharat Petroleum Corporation Limited দেশজুড়ে জ্বালানি ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক ও পর্যাপ্ত রয়েছে বলে আশ্বাস দিল। সাম্প্রতিক সময়ে কিছু বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সংস্থাটি জানিয়েছে, তাদের সারা দেশের রিফাইনিং, ডিস্ট্রিবিউশন ও রিটেল অপারেশন নিরবচ্ছিন্নভাবে চলছে। উন্নত মনিটরিং ব্যবস্থা, শক্তিশালী ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন অঞ্চলে সমন্বিত সাপ্লাই-চেন অপারেশনের মাধ্যমেই এই পরিষেবা বজায় রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সংস্থা।



BPCL আরও জানিয়েছে, ভারতে বর্তমানে রিফাইনিং সক্ষমতা চাহিদার তুলনায় বেশি রয়েছে এবং সরকারি তেল শোধনাগারগুলি উচ্চ সক্ষমতায় কাজ করছে, যাতে দেশের কোথাও জ্বালানি সরবরাহে ঘাটতি না হয়। FY26 অর্থবর্ষে BPCL তাদের ইতিহাসে সর্বোচ্চ ৪১.১৫ মিলিয়ন মেট্রিক টন রিফাইনারি থ্রুপুট রেকর্ড করেছে। একইসঙ্গে রিফাইনারি ক্যাপাসিটি ইউটিলাইজেশন পৌঁছেছে ১১৭ শতাংশে, যা সংস্থার শক্তিশালী অপারেশনাল দক্ষতা ও সরবরাহ ব্যবস্থার প্রতিফলন বলে দাবি করা হয়েছে।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ২১ মে ২০২৬ পর্যন্ত BPCL মোট ১,০৫৬.০৬২ টিকেএল মোটর স্পিরিট এবং ১,৮৪০.৮৮৭ টিকেএল হাই-স্পিড ডিজেল সরবরাহ করেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ আরও মজবুত করতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পদক্ষেপও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ট্যাঙ্কার চলাচলের উন্নত পরিকল্পনা, ডিপো স্তরে ইনভেন্টরি অপ্টিমাইজেশন, ২৪ ঘণ্টা নজরদারি এবং আঞ্চলিক অপারেশন টিম, ডিস্ট্রিবিউটর ও রিটেল আউটলেটগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়।



BPCL জানিয়েছে, দেশের সর্বত্র নিরবচ্ছিন্ন জ্বালানি ও এলপিজি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক পরিষেবা, অপারেশনাল নির্ভরযোগ্যতা এবং সাপ্লাই-চেনের স্থিতিশীলতা বজায় রাখতেই তারা প্রতিশ্রুতিবদ্ধ।



Post a Comment

নবীনতর পূর্বতন