বাঁকুড়ায় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ—গ্যাসের মূল্যবৃদ্ধি ও লাইনের রাজনীতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ। ভোটের লাইনে দাঁড়িয়ে জবাব দেওয়ার আহ্বান।
বাঁকুড়া: গরিব মানুষের দুর্ভোগ এবং ‘লাইনের রাজনীতি’কে সামনে রেখেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরার বিবরদা কলেজ ময়দানে দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর সমর্থনে প্রচারে এসে তিনি সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর বক্তব্যের কেন্দ্রে উঠে আসে রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, সরবরাহের সঙ্কট এবং তার সঙ্গে জুড়ে থাকা লাইনে দাঁড়ানোর যন্ত্রণা।
মঞ্চে জেলা ও রাজ্যের একাধিক নেতা-নেত্রীর উপস্থিতিতে জনতার উদ্দেশে অভিষেক বলেন, “গরিব মানুষকে লাইনে দাঁড় করানোই ওঁদের রাজনীতি।” তপ্ত দুপুরেও উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে তিনি অভিযোগ তোলেন, নোটবন্দি থেকে লকডাউন—প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে, আর এখন গ্যাসের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। তাঁর কথায়, “একটা সিলিন্ডার কিনতে ১১০০-১২০০ টাকা খরচ হচ্ছে। গ্যাস কিনতেই হিমশিম খাচ্ছে মানুষ, তার ওপর আবার লাইনে দাঁড়ানোর যন্ত্রণা—এটাই কি সরকারের নীতি?”
ভোটের আবহে মানুষের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে অভিষেক বলেন, “আগামী ২৩ এপ্রিল লাইনে দাঁড়িয়ে ভোট দিন। যে লাইন এতদিন আপনাদের কষ্ট দিয়েছে, সেই লাইনেই এবার জবাব দিন।” ‘লাইন’-কেই প্রতীক হিসেবে তুলে ধরে তিনি কেন্দ্রীয় সরকারের নীতিকে গরিব-বিরোধী বলে আখ্যা দেন।
শুধু রান্নার গ্যাস নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমুখী দামের প্রসঙ্গও টেনে আনেন তিনি। সর্ষের তেল, ডাল, আলু, পেঁয়াজ—সব কিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, “এই দামে সংসার চলবে কী করে? যে সরকার মানুষের হাঁড়ি চড়াতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার আছে কি?” একদিকে লাগাতার মূল্যবৃদ্ধি, অন্যদিকে মানুষকে লাইনে দাঁড় করানোর প্রবণতা—এই পরিস্থিতি আর কতদিন চলবে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক নিয়েও সরব হয়ে তাঁর অভিযোগ, বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চলছে। মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত করেই আবার তাদের লাইনে দাঁড় করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
![]() |
| তালডাংরার সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। |

একটি মন্তব্য পোস্ট করুন