দেশের ডমেস্টিক কনটেন্ট রিকোয়ারমেন্ট বা ডিসিআর সৌরবাজারে অবস্থান শক্ত করতে আভাদা ইলেকট্রোর সঙ্গে ১ গিগাওয়াট দেশীয় সৌর ব্যাটারি সরবরাহ চুক্তি করল বিক্রম সোলার।
কলকাতা: ভারতের সৌর মডিউল উৎপাদন ক্ষেত্রে অন্যতম সংস্থা বিক্রম সোলার দেশের দ্রুত সম্প্রসারিত ডমেস্টিক কনটেন্ট রিকোয়ারমেন্ট বা ডিসিআর বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে আভাদা ইলেকট্রোর সঙ্গে দেশীয় সৌরকোষ সরবরাহের চুক্তি করল। এই চুক্তির ফলে সংস্থার দেশীয় সরবরাহ-শৃঙ্খল আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনাতেও স্থায়িত্ব আসবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, আভাদা ইলেকট্রো বিক্রম সোলারকে মোট ১ গিগাওয়াট ক্ষমতার অ্যালএমএম-অনুমোদিত দেশীয় ভাবে তৈরি হাফ-কাট এন-টাইপ জি১২আর টপকন সৌরকোষ সরবরাহ করবে। বিক্রম সোলারের সৌর মডিউল উৎপাদনে এই সৌরকোষ ব্যবহার করা হবে। আগামী সেপ্টেম্বর থেকেই এই সরবরাহ শুরু হওয়ার কথা। দেশের ক্রমবর্ধমান ডিসিআর-ভিত্তিক সৌর প্রকল্পের চাহিদা মেটাতে নিয়মিত সরবরাহ বজায় রাখার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করাই এই চুক্তির অন্যতম লক্ষ্য।
বিক্রম সোলারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে সংস্থা ইতিমধ্যেই একাধিক সৌরকোষ সরবরাহ চুক্তি করেছে। আভাদা ইলেকট্রোর সঙ্গে নতুন চুক্তি সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে গেল। এর মাধ্যমে দেশীয় ডিসিআর বাজারে সংস্থার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উৎস থেকে সৌরকোষ সংগ্রহের মাধ্যমে সরবরাহ-শৃঙ্খলকে আরও বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে এটি বিক্রম সোলারের পশ্চাদমুখী সংযুক্তিকরণ কৌশলেরও অংশ। সংস্থার ৯ গিগাওয়াট ক্ষমতার উচ্চ দক্ষতাসম্পন্ন সৌরকোষ উৎপাদন কেন্দ্র তৈরির কাজ চলছে। ওই কারখানা ২০২৭ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে উৎপাদনে আসার কথা।
বিক্রম সোলারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা অধিকর্তা জ্ঞানেশ চৌধুরী বলেন, ভারতের সৌরশক্তির বিকাশের পরবর্তী পর্যায়ে শুধু উৎপাদনের পরিমাণ নয়, সরবরাহ-শৃঙ্খলের গভীরতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আভাদা ইলেকট্রোর সঙ্গে এই চুক্তি সংস্থার সরবরাহকারীর ভিত্তি আরও বিস্তৃত করবে এবং ডিসিআর বাজারে অবস্থান শক্তিশালী করবে বলে তিনি জানান। তাঁর বক্তব্য, এই ধরনের উদ্যোগ ভারতের শক্তি নিরাপত্তার ক্ষেত্রে অনিশ্চয়তা কমাতে সাহায্য করবে এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য কোনও একটি অংশীদারিত্বের মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদি ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন