কলকাতা বিমানবন্দরে অক্টোবর থেকে বাড়ছে দেশ-বিদেশের উড়ান। ফিরছে সাংহাই, সিঙ্গাপুর ও সিয়েমরিপ সংযোগ, বাড়ছে মুম্বই, বেঙ্গালুরু-সহ বিভিন্ন রুটের পরিষেবা।
কলকাতা : রাজ্যের বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থাকে ঘিরে নতুন সম্ভাবনার আবহে বদলে যেতে চলেছে কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবার চিত্র। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা থেকে দেশ-বিদেশের একাধিক গন্তব্যে নতুন উড়ান চালু এবং পুরনো পরিষেবা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সাংহাই, সিঙ্গাপুর এবং কম্বোডিয়ার সিয়েমরিপের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ ফের চালু করার বিষয়টি প্রায় চূড়ান্ত। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রুটেও অক্টোবর মাসে একাধিক নতুন পরিষেবা এবং উড়ানের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে কলকাতা ও দুবাইয়ের মধ্যে সপ্তাহে ১১টি উড়ান চলাচল করে। আগামী ২৫ অক্টোবর থেকে সেই সংখ্যা বেড়ে ১২টি হতে চলেছে। অন্য দিকে, কলকাতা-সাংহাই বিমান পরিষেবা কিছুদিন ধরে বন্ধ রয়েছে। অক্টোবরের প্রথম দিকেই সেই পরিষেবা ফের চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা থেকে সিঙ্গাপুরের মধ্যে ইন্ডিগোর বিমান পরিষেবাও আবার শুরু হতে চলেছে অক্টোবরের প্রথম সপ্তাহে। পাশাপাশি কলকাতা এবং উত্তর-পশ্চিম কম্বোডিয়ার সিয়েমরিপের মধ্যেও বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগের ক্ষেত্রেও অক্টোবর থেকে বড় পরিবর্তন আসছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে এ বিষয়ে আলাদা করে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ায় কলকাতার সঙ্গে গুরুত্বপূর্ণ শহরগুলির বিমান যোগাযোগ আরও উন্নত করার প্রয়োজনীয়তা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আলোচনা করে একাধিক রুটে উড়ানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা ও মুম্বইয়ের মধ্যে এয়ার ইন্ডিয়া দিনে তিনটি উড়ান চালু করতে চলেছে। কলকাতা এবং নভি মুম্বইয়ের মধ্যে আকাশা এয়ারের পরিষেবাও বাড়ছে। আগামী ২৫ অক্টোবর থেকে এই রুটে দিনে দুটির পরিবর্তে তিনটি উড়ান চলবে। একই বিমান সংস্থা কলকাতা থেকে নয়ডার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগও চালু করতে চলেছে। কলকাতা-বেঙ্গালুরু রুটেও আকাশা এয়ার উড়ানের সংখ্যা বাড়াচ্ছে। বর্তমানে একটি উড়ানের পরিবর্তে ওই রুটে দিনে তিনটি উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে। আমদাবাদের সঙ্গেও বিমান পরিষেবা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শীতকালীন উড়ান সূচিতেও কলকাতাকে কেন্দ্র করে পরিষেবা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। আগামী শীতে ইন্ডিগো কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার, বারাণসী, দিল্লি, চেন্নাই এবং গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে আরও বেশি উড়ান চালানোর পরিকল্পনা করেছে। একই সঙ্গে সুরাট রুটেও যাত্রীসংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। ফলে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন রুটে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিচ্ছে বিমান সংস্থাগুলি।
কলকাতা বিমানবন্দরকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ—দুই ক্ষেত্রেই এই পরিষেবা বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে যেমন নতুন আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে কলকাতার সঙ্গে এশিয়ার একাধিক শহরের যোগাযোগ বাড়বে, তেমনই দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলির সঙ্গে বিমান যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে। তবে এরই মধ্যে কয়েকটি বিমান সংস্থা কিছু পরিষেবার ক্ষেত্রে ভাড়া বাড়িয়েছে বলেও জানা গিয়েছে। ফলে এক দিকে উড়ানের সংখ্যা বাড়লেও অন্য দিকে যাত্রীদের বিমানভাড়া বৃদ্ধির চাপও সামলাতে হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন