লিটল মিস ড্রামা ট্যুরে পারফরম্যান্স চলাকালীন ‘গিটার’ ভঙ্গি নিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন র্যাপার কার্ডি বি। ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া।
উদয় বাংলা ডিজিটাল ডেস্ক : মার্কিন র্যাপার Cardi B ফের বিতর্কের কেন্দ্রে। তাঁর চলতি ‘লিটল মিস ড্রামা’ ট্যুরের এক পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। মঞ্চে তাঁর এক বিশেষ ভঙ্গি—যা অনেকেই ‘এয়ার গিটার’ বাজানোর সঙ্গে তুলনা করছেন—তা নিয়েই তৈরি হয়েছে এই বিতর্ক। কেননা, দৃশ্যে মনে হচ্ছে Cardi B স্বমেহন করছেন!
Belcalis Marlenis Almánzar, যিনি বিশ্বজুড়ে কার্ডি বি নামেই পরিচিত, লস অ্যাঞ্জেলেসে একটি শো-র সময় এমন এক অঙ্গভঙ্গি করেন, যা অনেকের মতে অশালীন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পারফরম্যান্সের সময় তিনি শরীরের নিচের অংশের কাছে হাত রেখে এমন একটি ভঙ্গি করছেন, যা নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র আপত্তি তুলেছেন। ভিডিওটির ক্যাপশনেও লেখা হয়, “অবশেষে কাছ থেকে কার্ডি বি-র ‘গিটার সলো’ দেখা গেল।”
এই ঘটনাটি ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ্যে আসে এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ কেউ মজা করে তাঁর এই ভঙ্গিকে ‘রকস্টার স্টাইল’ বলে মন্তব্য করলেও, বিপরীত প্রতিক্রিয়াই বেশি চোখে পড়েছে।
সমালোচকদের একাংশের বক্তব্য, মঞ্চে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন দর্শকদের মধ্যে অল্পবয়সীরাও থাকে। এক রাজনৈতিক বিশ্লেষক ভিডিওটি শেয়ার করে লেখেন, “এতে কোনও সমস্যা না দেখলে আপনিও সমস্যার অংশ। তিনি একজন মা, বিশ্বমঞ্চে এই আচরণ নারীদের জন্য লজ্জাজনক।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, “মা হওয়ার পর কেউ সত্যিই দায়িত্বশীল হন, কেউ আবার এমনটাই করেন।” আবার কারও কথায়, “দর্শকদের মধ্যে বাচ্চারাও আছে, এটা খুবই অস্বস্তিকর।”
তবে এই প্রথম নয়, বিতর্ক কার্ডি বি-র সঙ্গী হয়েছে এর আগেও। সম্প্রতি তিনি মার্কিন রাজনীতির সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর উপদেষ্টা Alex Bruesewitz-এর সঙ্গে তাঁর অনলাইন বাকবিতণ্ডা প্রকাশ্যে আসে। সেখানে গায়িকা Nicki Minaj-কে ঘিরে একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে কার্ডি বি-র বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। বিষয়টি আইনি লড়াইয়ের হুমকির পর্যায়ে পৌঁছায়, যা কার্ডি বি-কে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেয়। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, সরকারঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কোনও সংঘাতে যেতে চান না এবং এই পরিস্থিতি তাঁকে কিছুটা আতঙ্কিত করে তুলেছে।
![]() |
| মার্কিন র্যাপার Cardi B-র কনসার্ট। ছবি- টুইটার পেজ থেকে। |
উদয় বাংলা ডিজিটাল ডেস্ক : মার্কিন র্যাপার Cardi B ফের বিতর্কের কেন্দ্রে। তাঁর চলতি ‘লিটল মিস ড্রামা’ ট্যুরের এক পারফরম্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। মঞ্চে তাঁর এক বিশেষ ভঙ্গি—যা অনেকেই ‘এয়ার গিটার’ বাজানোর সঙ্গে তুলনা করছেন—তা নিয়েই তৈরি হয়েছে এই বিতর্ক। কেননা, দৃশ্যে মনে হচ্ছে Cardi B স্বমেহন করছেন!
Belcalis Marlenis Almánzar, যিনি বিশ্বজুড়ে কার্ডি বি নামেই পরিচিত, লস অ্যাঞ্জেলেসে একটি শো-র সময় এমন এক অঙ্গভঙ্গি করেন, যা অনেকের মতে অশালীন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পারফরম্যান্সের সময় তিনি শরীরের নিচের অংশের কাছে হাত রেখে এমন একটি ভঙ্গি করছেন, যা নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র আপত্তি তুলেছেন। ভিডিওটির ক্যাপশনেও লেখা হয়, “অবশেষে কাছ থেকে কার্ডি বি-র ‘গিটার সলো’ দেখা গেল।”
এই ঘটনাটি ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশ্যে আসে এবং দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। কেউ কেউ মজা করে তাঁর এই ভঙ্গিকে ‘রকস্টার স্টাইল’ বলে মন্তব্য করলেও, বিপরীত প্রতিক্রিয়াই বেশি চোখে পড়েছে।
Cardi B performed an imaginary guitar solo on stage
— FearBuck (@FearedBuck) February 27, 2026
pic.twitter.com/M6dmP4O5JC
সমালোচকদের একাংশের বক্তব্য, মঞ্চে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন দর্শকদের মধ্যে অল্পবয়সীরাও থাকে। এক রাজনৈতিক বিশ্লেষক ভিডিওটি শেয়ার করে লেখেন, “এতে কোনও সমস্যা না দেখলে আপনিও সমস্যার অংশ। তিনি একজন মা, বিশ্বমঞ্চে এই আচরণ নারীদের জন্য লজ্জাজনক।” অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেন, “মা হওয়ার পর কেউ সত্যিই দায়িত্বশীল হন, কেউ আবার এমনটাই করেন।” আবার কারও কথায়, “দর্শকদের মধ্যে বাচ্চারাও আছে, এটা খুবই অস্বস্তিকর।”
উল্লেখ্য, ‘লিটল মিস ড্রামা’ ট্যুর শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি
ক্যালিফোর্নিয়ার পাম ডেজার্ট থেকে এবং চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত জর্জিয়ার আটলান্টায়। এর মধ্যেই ১ মার্চ অ্যারিজোনার ফিনিক্সে তাঁর পরবর্তী অনুষ্ঠান হওয়ার কথা। ট্যুরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস থাকলেও, সাম্প্রতিক এই বিতর্ক তাঁর পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন